Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে দখল উচ্ছেদ অভিযানে এক পুলিশ সদস্য আহত, আটক ৪

BN DESK
09 October 2025, 07:46 PM পড়তে ১ মিনিট
কক্সবাজারে দখল উচ্ছেদ অভিযানে এক পুলিশ সদস্য আহত, আটক ৪

কক্সবাজার কস্তুরাঘাটে বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা হয়েছে। এসময় দখলদারদের ছোঁড়া ইটের আঘাতে পুলিশের  এক সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে তিনজনকে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে অভিযানের শুরুতেই পুলিশের পর হামলা হয়।

এর আগে, গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে দখলকৃত স্থাপনার মালামাল ও ভরাট মাটি প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। 

আজ মঙ্গলবার সকালে কস্তুরাঘাট-খুরুশকূল সংযোগ সেতু সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে দখলদাররা বাধা দেন। তাদের নিক্ষেপ করা ইটের আঘাতে পুলিশের কনস্টেবল করিম আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান বলেন, “দুই দিনে তিন একরের বেশি জায়গা দখলমুক্ত করা হয়েছে। প্রথম দিনের উচ্ছেদ হওয়া মালামাল ও ভরাট মাটি নিলামে বিক্রি করা হয়েছে। মঙ্গলবারের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর জব্দকৃত মালামাল নিলাম হবে।

তিনি জানান, ৮১ কিলোমিটার দীর্ঘ বাঁকখালী নদীর সবচেয়ে বেশি দখল হয়েছে কস্তুরাঘাট-নুনিয়ারছড়া থেকে মাঝিরঘাট পর্যন্ত ছয় কিলোমিটার এলাকা। গত ১০-১২ বছরে এক হাজারের বেশি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। 

২০১০ সালের প্রজ্ঞাপনে বাঁকখালী নদীবন্দরের সংরক্ষক হিসেবে বিআইডব্লিউটিএকে দায়িত্ব দিলেও জমি বুঝিয়ে না দেওয়ায় দখল অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চে যৌথ অভিযানে ৬ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। পরবর্তীতে আবারো নদীর তীর দখল হয়ে যায়। গত ২৪ আগস্ট হাইকোর্ট নির্দেশনা দেয়, চার মাসের মধ্যে সব অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে। এরই প্রেক্ষিতেই গতকাল সোমবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বলেন, এই অভিযানে নদীর তীরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এরপর নদীর সীমানা নির্ধারণ করে দেওয়া হবে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে দখল উচ্ছেদ অভিযানে এক পুলিশ সদস্য আহত, আটক ৪

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার