Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫

BN DESK
04 September 2026, 11:48 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া ইন্দ্রপুল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ‘হিমেল পরিবহন’-এর একটি নৈশকোচ পটিয়ার ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী ‘এভারগ্রীন পরিবহন’-এর একটি কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন—সাগর, আবদুল হক, দীপু, অনিক, আরমান, নজরুল ইসলাম, সুমন, রিপন, তানভীর, রাসেল, রুহি, ওহি, রুবেল, সালাউদ্দিন, নিশাদ, রিয়াদ, মামুন, শহীদুল ইসলাম, মোস্তাফিজ, আবদুল মোতালেব ও সাইফ।

দুর্ঘটনার কারণ সম্পর্কে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, "নোয়াখালী থেকে আসা বাসটির চালক এই রুটে নতুন ছিলেন। সড়ক সম্পর্কে অভিজ্ঞতার অভাব এবং রাস্তা অপরিচিত থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"

তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে রাস্তা যানজটমুক্ত করেছে।

এলাকা: চট্টগ্রাম পটিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫

B
BN DESK | 24 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার