Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে দুর্নীতির মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

BN DESK
09 October 2025, 10:44 AM পড়তে ১ মিনিট
কক্সবাজারে দুর্নীতির মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

আজ সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন।

দুদকের পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফরের স্ত্রী আমিনা খাতুনকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, আমিনা খাতুন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩১ লাখ ৪৬ হাজার টাকার সম্পদ তার জ্ঞাতআয়-উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও ভোগদখলে রাখা ও ২৬ লাখ ৫৭ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে মিথ্যা তথ্য প্রদান করে।

এই জন্য ২০১৯ সালের ১ এপ্রিল তৎকালীন দুদকের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন নগরের ডবলমুরিং থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত এই রায় দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে দুর্নীতির মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার