Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে নিখোঁজ রাজমিস্ত্রিদের টেকনাফ থেকে উদ্ধার

BN DESK
01 September 2026, 05:35 PM পড়তে ১ মিনিট
কক্সবাজারে নিখোঁজ রাজমিস্ত্রিদের টেকনাফ থেকে উদ্ধার

নিউজ ডেস্ক:   কক্সবাজারে কাজের সন্ধানে এসে নিখোঁজ হওয়া ছয় রাজমিস্ত্রিকে টেকনাফের রাজারছড়া এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে তাদেরকে উদ্ধার করা হয়। তারা সবাই সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন জানিয়েছেন, শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কাজের উদ্দেশ্যে কক্সবাজারে আসেন। শহিদুল কৌশলে তাদেরকে টেকনাফে নিয়ে যান এবং একটি বাড়িতে আটকে রাখেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৫ এপ্রিল ছয় রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে জকিগঞ্জ থেকে কক্সবাজারে যান। কিন্তু, তাদের কারো সঙ্গেই ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, নিখোঁজ রাজমিস্ত্রিদের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর টেকনাফের রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রাজমিস্ত্রিরা জানান, শহিদুল তাদেরকে কক্সবাজারে কাজ দেওয়ার কথা বলে নিয়ে এসে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের করার চেষ্টা করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে নিখোঁজ রাজমিস্ত্রিদের টেকনাফ থেকে উদ্ধার

B
BN DESK | 23 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার