Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ

BN DESK
04 September 2026, 11:43 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে নৌবাহিনী।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জব্দ করা মাদকসহ প্রাইভেটকারটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে একই দিন গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ প্রাইভেটকারটি জব্দ করে টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট।

নৌবাহিনী জানায়, সংঘবদ্ধ একটি মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকা দিয়ে যানবাহনযোগে মাদক পাচারের পরিকল্পনা করছে এমন গোপন তথ্যে শনিবার বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নেয়। সেই সঙ্গে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে।

ওই সময় একটি সন্দেহজনক প্রাইভেটকারের উপস্থিতি পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে গাড়িটি তল্লাশি করা হয়। পরে তল্লাশিকালে গাড়ির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করার পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়। এরপর পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে জব্দকৃত মাদক ও প্রাইভেটকারটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

মাদক কারবারিদের বিরুদ্ধে এমন কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ

B
BN DESK | 20 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার