Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

BN DESK
03 September 2026, 06:10 PM পড়তে ১ মিনিট
কক্সবাজারে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ জুন) বিকেলে এই ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো- উপজেলার বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের দুই বছর বয়সী মেয়ে রাফা, একই গ্রামের জসীম উদ্দিনের দুই বছর বয়সী ছেলে তাসিব এবং উত্তর বড়ঘোপ এলাকার মো. দেলোয়ারের পাঁচ বছর বয়সী ছেলে তুহিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুরা বাড়ির পাশের পুকুরে খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদ তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান জানান, শিশুদের হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিল। 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে থাকে। এর প্রধান কারণ হলো, অভিভাবকদের অবহেলা ও সাংসারিক ব্যস্ততার কারণে শিশুদের নজরদারির ঘাটতি। খেলার সময় শিশুরা একা একা পুকুরপাড়ে চলে যায় এবং দুর্ঘটনার শিকার হয়।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার