Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে বজ্রপাতে নিহত ১, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

BN DESK
04 September 2026, 11:54 PM পড়তে ১ মিনিট

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের চৌফলদণ্ডী ব্রিজ এলাকায় বজ্রপাতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লবণের মাঠ থেকে ব্রিজের ওপর ওঠার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মিমতাজুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি একজন ব্যক্তিকে বজ্রপাতে নিহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, ব্রিজে ওঠার সময়ই ওই ব্যক্তি বজ্রাঘাতে প্রাণ হারান।

চৌফলদণ্ডী ইউপি চেয়ারম্যান মনজুর আলম বলেন, বিষয়টি জানার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে বজ্রপাতে নিহত ১, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার