Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে বনাঞ্চল থেকে মৃত হাতি উদ্ধার

BN DESK
05 September 2026, 04:34 AM পড়তে ১ মিনিট
কক্সবাজারে বনাঞ্চল থেকে মৃত হাতি উদ্ধার

নিউজ ডেস্ক:  কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া আবুলের ঘোনার রিংভং রির্জাভ এলাকা থেকে মৃত হাতি উদ্ধার হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় হাতির মরদেহ উদ্ধার করে বনবিভাগ। উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, “আনুমানিক ৪৫ বছর বয়সী হাতিটি রাতে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে  সে কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”

এর আগে, গত ৫ জানুয়ারি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা এলাকায় বাচ্চা প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে একটি মা হাতির মৃত্যু হয়। এরপর ১৮ জানুয়ারি হ্নীলা বিটের পাহাড়ি ছড়ায় ৮-১০ বছর বয়সী আরো একটি হাতির মরদেহ পাওয়া যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে বনাঞ্চল থেকে মৃত হাতি উদ্ধার

B
BN DESK | 12 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার