Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিহত ১

BN DESK
05 September 2026, 04:26 AM পড়তে ১ মিনিট
কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিহত ১

কক্সবাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় শিহাব কবির নাহিদ (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ হামলা হয়। এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম।

নিহত শিহাব কবির নাহিদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার নাছির উদ্দিনের ছেলে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, এ ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আজ সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্মাণাধীন বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

ঠিক কখন এ হামলা হয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিহত ১

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার