Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

BN DESK
05 April 2026, 10:21 PM পড়তে ১ মিনিট

কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আসা মাদকের একটি বড় চালান কক্সবাজার সদর মডেল থানাধীন সমিতিপাড়া এলাকায় নবাব মিয়ার বাড়িতে মজুদ রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে আজ রবিবার (৫ এপ্রিল) ভোরে র‌্যাবের একটি চৌকস দল সমিতিপাড়া এলাকার বাইতুল নুর জামে মসজিদের উত্তর পাশে নবাব মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক নবাব মিয়া পালিয়ে যান।

পরবর্তীতে বাড়িটি তল্লাশি করে রান্নাঘরে প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৩০০টি ছোট বায়ুরোধক নীল জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেট থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৫ দশমিক ৫ কেজি।

র‌্যাব জানায়, পলাতক নবাব মিয়া (৩০) সমিতিপাড়া এলাকার মৃত বাহাদুর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় পাচার ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ পলাতক আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার