Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

BN DESK
09 October 2025, 11:53 PM পড়তে ১ মিনিট
কক্সবাজারে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কক্সবাজারে ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে সদরের লিংকরোড স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্বজনদের দাবি, এটি দুর্ঘটনা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দীন চৌধুরীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

পরিবার নিয়ে তিনি কক্সবাজারের প্রবেশপথ লিংকরোড স্টেশনের একটি চারতলা ভবনে ভাড়া থাকতেন। পাশাপাশি বিসিক শিল্প এলাকায় কাঠ সরবরাহসহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন।

শেখ মেজবাহর ব্যক্তিগত ম্যানেজার মো. রাকিব বলেন, ফজরের আজানের পর তিনি মসজিদে নামাজ পড়তে যান এবং নামাজ শেষে বাসায় ফিরে আসেন। এরপর হঠাৎ ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। বিষয়টি ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

ম্যানেজার রাকিব বলেন, সিসিটিভি দেখে মনে হয়েছে, এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। তাকে হয়তো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কারণ পড়ে যাওয়ার পর তার মধ্যে কোনো নড়াচড়া দেখা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার