Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

BN DESK
04 September 2026, 11:14 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন।

গতকাল (২ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে শহরের সাবমেরিন স্টেশনসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গ্যারেজের কর্মী মেরামত করা মোটরসাইকেল সড়কে চালিয়ে পরীক্ষা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি উল্টে যায় এবং আরোহী ও পথচারী উভয়েই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে কাজ করছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার