Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 04:23 AM পড়তে ১ মিনিট
কক্সবাজারে র‌্যাবের অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

কক্সবাজারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাব-১৫ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গত দুই দিনে বিভিন্ন এলাকা থেকে এসব সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করে।

আজ রোববার (২ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক শনিবার রাতে জানান, কক্সবাজার শহরের বিভিন্ন স্পটে এসব ছিনতাইকারীরা উৎপেতে থেকে সুযোগ বুঝে ছিনতাই করতো।

গ্রেফতারকৃতরা হলো: মো. হিরন দে প্রকাশ বাপ্পি (২৮), মো. শাহআলম (৩৫), মো. মঞ্জুর আলম (৩০), নাহিদ নুর জীবন (২০), মো. ওয়াসিম (২৬) ও মো. হান্নান (১৯)।

গ্রেফতারকৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

B
BN DESK | 02 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার