Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭

BN DESK
04 September 2026, 09:30 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের হাম ওয়ার্ডে ৩৭ শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার নতুন করে ভর্তি হয়েছে ১১ জন।

কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শহিদুল আলম জানান, মৃত শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় ভুগছিল। এছাড়া সে অপুষ্টিতেও আক্রান্ত ছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, শিশুটি হামের পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত ছিল। ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা সেলিম উল্লাহ জানান, এখন পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে হামে আক্রান্ত মোট ১১৯ শিশু ভর্তি হয়েছিল। এর মধ্যে ৮২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হামের সংক্রমণ বাড়ায় হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। রোগীদের জন্য পৃথক নার্সিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

সিভিল সার্জন জানান, হামের টিকা ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই দফায় দেওয়া হয়। জেলায় প্রায় ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে এবং টিকার কোনো সংকট নেই।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

কক্সবাজারে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার