Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

BN DESK
05 September 2026, 12:25 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি। আজ রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আদালত চত্বরে উত্তেজনা তৈরি হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার