Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজার-মহেশখালী রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সি-ট্রাক

BN DESK
01 September 2026, 05:33 PM পড়তে ১ মিনিট
কক্সবাজার-মহেশখালী রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সি-ট্রাক

নিউজ ডেস্ক:  কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সি-ট্রাক সার্ভিস। 

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে যাত্রী নিয়ে মহেশখালী ঘাটে ভিড়েছে সি-ট্রাক। দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সেবা চালু করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রায় ১০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে মহেশখালীতে যাতায়াতের জন্য ফেরি বা সি-ট্রাক সার্ভিস চালুর দাবি ছিল বহুদিনের। গত বছরের ৫ আগস্টের পর ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে নতুন করে গুরুত্ব পায় বিষয়টি।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, “প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক মহেশখালী জেটি ঘাটে পৌঁছেছে। ঘাটে পল্টুনও স্থাপন করা হয়েছে। মহেশখালীবাসীর উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘবে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, “আজ থেকে পরীক্ষামূলকভাবে কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজার-মহেশখালী রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সি-ট্রাক

B
BN DESK | 18 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার