Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী

BN DESK
10 October 2025, 03:59 PM পড়তে ১ মিনিট
কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানিয়েছেন। আজ মঙ্গলবার (২০মে) দুপুরে কক্সবাজার শহরের দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহত পর্যটকদের পরিচয় পাওয়া যায়নি। 

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসাথে দুইজন নিয়ে প্যারাসেইলিং করে। এ সময় ছিটকে গিয়ে দুইজন আহত হন। প্যারাসেইলিংয়ের কর্মীরা তড়িঘড়ি করে আহত দুইজনকে সরিয়ে নেন। পরে আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করি। তবে মালিক ও কর্মীরা পালিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মুবিন বলেন, এক পর্যটক দম্পতি প্যারাসেইলিং করতে আসেন। এ সময় একসঙ্গে দুইজনকে তুলে নেন। এ সময় ছিটকে সমুদ্র পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এরপর চিকিৎসার কথা বলে তাদের কোথায় নিয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার