Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজার সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবকের মৃত্যু

BN DESK
05 September 2026, 03:29 AM পড়তে ১ মিনিট
কক্সবাজার সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:   কক্সবাজারে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে  সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দুপুর ১টার দিকেএ ঘটনা ঘটে।

নিহতের নাম আরফাত (৩০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কামাল হোসেনের ছেলে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘দুপুরে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন আরফাত। এসময় ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তিনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর ভেসে উঠলে সি-সেইফ লাইফ গার্ডের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজার সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবকের মৃত্যু

B
BN DESK | 07 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার