Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজার সৈকতে ভেসে এলো মাথা ও পা-বিহীন খণ্ডিত মরদেহ

BN DESK
05 September 2026, 01:24 AM পড়তে ১ মিনিট

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মাথা ও পা-বিহীন অর্ধগলিত একটি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈকতে অবস্থানরত পর্যটক ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সুগন্ধা পয়েন্টের পানির কিনারায় মরদেহটি ভেসে ওঠে। বিষয়টি প্রথমে সৈকতে দায়িত্ব পালনরত বিচকর্মীদের নজরে আসে।

বিচকর্মী খোরশেদ আলম জানান, রাতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সমুদ্রের পানির কিনারা থেকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছিল। এ সময় পানিতে একটি অর্ধগলিত খণ্ডিত মরদেহ ভাসতে দেখা যায়। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মরদেহটির মাথা ও শরীরের নিচের অংশ নেই। দীর্ঘ সময় সমুদ্রে ভাসমান থাকায় শরীরের অধিকাংশ অংশ পচে গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে এটি নারী না পুরুষের মরদেহ, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানায়, মরদেহটির পরিচয় শনাক্ত, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজার সৈকতে ভেসে এলো মাথা ও পা-বিহীন খণ্ডিত মরদেহ

B
BN DESK | 10 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার