Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৮ রাউন্ড গুলি উদ্ধার

BN DESK
05 September 2026, 12:34 PM পড়তে ১ মিনিট
কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৮ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কচুয়া টু রহিমানগর সড়কের কান্দিরপাড়গামী সংযোগ সড়কের পাশে রেইন্ট্রি-কড়ই গাছের গোড়া‌ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো এসব গুলি উদ্ধার করা হয়।

আজ সোমবার (২৫ নভেম্বর) কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব পিপিএমের নির্দেশনায় কচুয়া থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও চাঁদপুর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করে। এ সময় লুণ্ঠিত ৭.৬২ এমএম পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর গণপিটুনি দিয়ে কচুয়া থানার এসআই মামুনুর রশিদকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে হত্যা করা হয়। হত্যার পর তার কাছে থাকা ৭.৬২ এমএম পিস্তলটি লুট করে নেয় হামলাকারীরা।

দীর্ঘ প্রায় চার মাস পর যৌথ বাহিনীর বিশেষ অভিযানে লুণ্ঠিত পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত গুলি কচুয়া থানায় জব্দ দেখানো হয়েছে।

এলাকা: চাঁদপুর কচুয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৮ রাউন্ড গুলি উদ্ধার

B
BN DESK | 25 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার