Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কটিয়াদীতে ১৯ মামলার আসামী মিজান ইয়াবাসহ গ্রেফতার

BN DESK
02 September 2026, 10:03 AM পড়তে ১ মিনিট
কটিয়াদীতে ১৯ মামলার আসামী মিজান ইয়াবাসহ গ্রেফতার

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের কামারকোনা (কিশোরগঞ্জ- ভৈরব) মহাসড়ক এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে  মিজান (৩৩) কটিয়াদী উপজেলার কামারকোনা  গ্রামের মৃত মোস্তফা  মিয়ার ছেলে।

কটিয়াদী মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার(২১মে) সন্ধ্যা ৭টার দিকে আসামী মিজানকে কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে  কামারকোনা এলাকার নিজ বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই বাছেদ মিয়ার নেতৃত্বে এসআই সাইদুল ইসলাম, এ এস আই মোস্তাক মিয়া সহ পুলিশের একটি দল ৫২ পিস ইয়াবাসহ  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী মিজান ১৯ টি মাদক মামলার অভিযুক্ত আসামী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে নতুন   মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কটিয়াদীতে ১৯ মামলার আসামী মিজান ইয়াবাসহ গ্রেফতার

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার