Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর লুটপাট

BN DESK
10 October 2025, 03:59 PM পড়তে ১ মিনিট
কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর লুটপাট

পাবনা প্রতিনিধি : ভারত ও ফ্যাসিস্ট বিরোধী কনটেন্ট তৈরি করায় পাবনার সুজানগরে কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পতিত আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর জোড়পকুরিয়া গ্রামে কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল রোববার দুপুরে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাজিদ সাইমুম।

অভিযোগ সূত্রে জানা যায়, ভারত বিরোধী ও ফ্যাসিস্টদের নিয়ে কনটেন্ট তৈরি করে নিজের ফেসবুক পেজে পোস্ট করতেন সাজিদ সাইমুম। এতে ক্ষুব্ধ হন স্থানীয় পতিত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সমর্থক কিছু ব্যক্তি। তারই জেরে গতকাল শনিবার সন্ধ্যায় আমিরুল ইসলাম হোসেন, রফিকুল ইসলাম, জামাল উদ্দিন, মুক্তার হোসেনসহ ১৫ থেকে ২০ জন আওয়ামী লীগ অনুসারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইমুমের বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায়।

পরে বাড়ির লোকজনকে মারপিট করে চলে যায়। যাবার সময় এই ধরনের ভিডিও তৈরি না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ভুক্তভোগী সাজিদ সাইমুম জানান, এই ঘটনার পর থেকে আমারা আতঙ্কের মধ্যে দিনযাপন করছি। তাই আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত এই সকল আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টানন্তমূলক শাস্তির দাবি জানাই।

তবে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। এবিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: পাবনা সুজানগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর লুটপাট

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার