Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কফি হাউজে তরুণীকে হেনস্তা, মালিকসহ হেফাজতে ৩ জন

BN DESK
02 September 2026, 08:25 AM পড়তে ১ মিনিট
কফি হাউজে তরুণীকে হেনস্তা, মালিকসহ হেফাজতে ৩ জন

রাজধানীর রামপুরা থানার তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজের মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।

তবে, ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজে রয়েছে পুলিশ। তরুণীকে মারধরকারী কর্মচারীর নাম শুভ সূত্রধর। পাশাপাশি আপন কফি হাউজের মালিক ও ম্যানেজারকেও হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আল আমিন। তিনি বলেন, রাজধানীর রামপুরা থানাধীন তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের। ওই ভিডিওর সূত্র ধরে আপন কফি হাউজের দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসি বলেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজে প্রায়ই এসে ডিস্টার্ব করতো। এর আগেও একাধিকবার তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন আটককৃতরা। তবে তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খোঁজা হচ্ছে। তার মোবাইল নাম্বার-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুক্তভোগী তরুণীকে পেলে মামলা করতে বলা হবে। তারা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কফি হাউজে তরুণীকে হেনস্তা, মালিকসহ হেফাজতে ৩ জন

B
BN DESK | 14 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার