Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কবর জিয়ারতের সময় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

BN DESK
05 September 2026, 02:12 AM পড়তে ১ মিনিট
কবর জিয়ারতের সময় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করার সময় বন্য হাতির আক্রমণে আবুল কালাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার পুকুরিয়ায় ইউনিয়নের পূর্ব নাটমুড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম পুকুরিয়া ইউনিয়নের পূর্ব নাটমুড়া মোজ্জার বাপের বাড়ির মৃত বশরত আলীর ছেলে।

উপজেলার পুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফরিদ বলেন, ফজরের নামাজ পড়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করছিলেন আবুল কালাম। এ সময় পেছন থেকে বন্য হাতি এসে আক্রমণ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে গেলে হাতিটি চলে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাইল আহমেদ বলেন, নিহত আবুল কালামের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কবর জিয়ারতের সময় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

B
BN DESK | 06 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার