Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

BN DESK
04 September 2026, 07:06 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরের কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগট টাকা ও দোকানের মালামাল পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

গতকাল শনিবার ( ২১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও বাজারের ব্যবসায়িরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, হাজী হাসেম স্টোর, আমিন ভ্যারাইটিজ, বেবী শপ, মেঘনা শপিং কমপ্লেক্স, জনতা টেইলার্স এন্ড ক্লথ স্টোর এবং দুটি স্বর্ণকার দোকান। এসব দোকানের অন্তত দুই কোটি টাকার মালামাল পুড়ছে বলে জানিয়েছে, কমলনগর ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

‎এদিকে আগুন থেকে রক্ষা পেতে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল বের করলে এতে অনেক মালামাল চুরি হয়। ‎ওই বাজারের ফলোয়ান ট্রেডার্সের মালিক আলা উদ্দিন জানান, তার ঔষধ দোকানের মালামাল বের করাকালে অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার ঔষধ চুরি হয়েছে।

কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল আহসান জানায়, খবর পেয়ে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ‎দোকানসহ মালামাল পুড়ে ব্যবসায়ীদের কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

B
BN DESK | 22 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার