Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

BN DESK
04 September 2026, 03:48 PM পড়তে ১ মিনিট

কম্পিউটার দোকানে কাজ করার অভিজ্ঞতা ব্যবহার করে জাল টাকা তৈরি করার অভিযোগে ফেনীতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা ছাপানোর সরঞ্জামাদি।

ফেনী মডেল থানা আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, মো. ফারুক আহম্মদ ভূঁইয়া নামের যুবককে গতকাল শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফেনী শহরের রানীরহাট এলাকায় জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় সন্দেহজনক আচরণের কারণে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভুঞা উপজেলার ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল নোট, কম্পিউটার, প্রিন্টার, পেনড্রাইভসহ জাল টাকা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে।

গ্রেফতার ফারুক আহম্মদ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার জিয়াসার গ্রামের মৃত মো. আলী আহম্মদ ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছেন যে, কম্পিউটার দোকানে কাজ করার সময় শেখা দক্ষতা কাজে লাগিয়ে তিনি অতিরিক্ত আয় করতে জাল টাকা ছাপানো শুরু করেন। ইতিমধ্যেই তিনি পরীক্ষামূলক ভাবে কিছু জাল নোট বাজারে ছড়িয়ে দিয়েছেন। ফেনী পুলিশ এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

B
BN DESK | 14 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার