Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কর্ণফুলীতে রাস্তায় পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ

BN DESK
04 September 2026, 10:35 PM পড়তে ১ মিনিট
কর্ণফুলীতে রাস্তায় পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার সোবহান সওদাগরের বাড়ির পাশে একটি রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে রাস্তায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

যুবকের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, স্থানীয়দের ধারণা—তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে মরদেহে কোনো বড় আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে জানায় এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কর্ণফুলীতে রাস্তায় পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার