Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

BN DESK
04 September 2026, 11:25 PM পড়তে ১ মিনিট

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি কমিউটার ট্রেন থেকে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতিকালে রেলপুলিশ এ অভিযান চালায়।

আখাউড়া রেলওয়ে পুলিশ সূত্র জানায়, রেলওয়ে সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে ও আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এর তদারকিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় কর্ণফুলি কমিউটার ট্রেনের মালবাহী বগীর ভিতর থেকে মালিকবিহীন অবস্থায় মোট ১৮টি বস্তায় থাকা এক হাজার ৮০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম সোমবার সকালে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন। এসব শাড়ি চোরাচালানে কারা জড়িত সেটা জানারও চেষ্টা চলছে।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার