Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় ৪৫০০ মিটার জাল জব্দ

BN DESK
01 September 2026, 06:23 PM পড়তে ১ মিনিট
কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় ৪৫০০ মিটার জাল জব্দ

নিউজ ডেস্ক:   রাঙামাটির কাপ্তাই উপজেলা মৎস্য অফিসের অভিযানে কর্ণফুলী নদীর শীলছড়ি বালুরচর এলাকা এবং চিৎমরম সংলগ্ন এলাকায়  থেকে জব্দ করা হয়েছে সাড়ে চার হাজার মিটার মাছ ধরার বিভিন্ন জাল। জব্দকৃত সব জাল ধ্বংস করা হয়েছে। সেই সাথে অবৈধভাবে ব্যবহার করা ৯১টি মাছ ধরার  ফাঁদও জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৪ টা হতে  রাত ৮ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। 

কাপ্তাই  সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ এই অভিযান পরিচালনা করেন। 

এসময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, কাপ্তাই  থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন সরকার এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা বলেন, ‘‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে কর্ণফুলী নদীতে মার্চ থেকে জুলাই পর্যন্ত ৫ মাস মাছ ধরা  বন্ধ রয়েছে।  তাই এই সময়ে অবৈধভাবে মাছ ধরার সময় আমরা অভিযান পরিচালনা করেছি।’’  

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এবং ১২ বিধি লংঘনের কারণে নদীতে থাকা এসব মাছ ধরার সরঞ্জাম মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী জব্দ করা হয় এবং জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত সরঞ্জামে রয়েছে গাড়া জাল ৬টি ২ হাজার মিটার, কারেন্ট জাল ৩টি ৫শত  মিটার, অনান্য ভাসমান জাল ৪টি ২ হাজার মিটার এবং মাছ ধরার ফাঁদ ৯১টি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় ৪৫০০ মিটার জাল জব্দ

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার