Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কর ফাঁকির মামলা থেকে শাকিরাকে অব্যাহতি

BN DESK
03 September 2026, 01:17 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বড় জয় পেলেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। স্পেনের একটি উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একইসঙ্গে স্প্যানিশ ট্রেজারি বা রাজস্ব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যেন অবৈধভাবে আদায় করা প্রায় ৬৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮৬ কোটি ৪৬ লাখ টাকা) সুদসহ শাকিরাকে ফেরত দেওয়া হয়। 

আদালতের এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের এক আইনি টানাপোড়েনের অবসান ঘটল।

মামলার রায়ে আদালত স্পষ্ট জানিয়েছেন, ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন অবস্থান করেছিলেন— যা একজন ব্যক্তিকে সেখানকার বাসিন্দা এবং আয়কর দেওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করার জন্য প্রয়োজনীয়— স্প্যানিশ কর কর্তৃপক্ষ তা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আদালতের হিসাব অনুযায়ী, ওই অর্থবছরটিতে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন কাটিয়েছিলেন। তবে স্পেনের কর সংস্থা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে স্প্যানিশ সুপ্রিম কোর্টে আপিল করবে এবং চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করবে না।

এই ঐতিহাসিক রায়ের পর এক দীর্ঘ ও আবেগঘন বিবৃতিতে শাকিরা তার ক্ষোভ ও স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, বিগত আট বছরেরও বেশি সময় ধরে আমার ওপর নির্মম জনসমক্ষ আক্রমণ চালানো হয়েছে এবং আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত ক্যাম্পেইন করা হয়েছে। বহু বিনিদ্র রজনী পার করতে হয়েছে, যা শেষ পর্যন্ত আমার স্বাস্থ্য এবং আমার পরিবারের মানসিক শান্তির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। অবশেষে ন্যাশনাল হাইকোর্ট সত্যটা সামনে এনেছে। সেখানে কখনোই কোনো জালিয়াতি বা কর ফাঁকি ছিল না এবং প্রশাসন নিজেও তা প্রমাণ করতে পারেনি, কারণ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

কর ফাঁকির মামলা থেকে শাকিরাকে অব্যাহতি

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার