Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছেন হাসিনা: রিজভী

BN DESK
03 September 2026, 01:15 AM পড়তে ১ মিনিট
কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছেন হাসিনা: রিজভী

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
রিজভী বলেন, কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন শেখ হাসিনা। দেশে জায়গা হয়নি বলে কলকাতায় আওয়ামী অফিস খুলে কার্যক্রম চালাতে হচ্ছে তাকে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিরোধী দল মানেই জঙ্গি এমন পরিবেশ তৈরি করেছিল আওয়ামী সরকার। কিন্তু বেগম জিয়া পালাননি, পালাতে হয়েছে শেখ হাসিনাকে।
 
এ সময় পলাতক শেখ হাসিনাকে ভারত কেন পুশ ব্যাক করছে না-- এমন প্রশ্নও রাখেন বিএনপির সিনিয়র এ নেতা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কলকাতায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছেন হাসিনা: রিজভী

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার