Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কষ্টার্জিত জয়ে মৌসুম শুরু পিএসজি’র

BN DESK
10 October 2025, 01:54 AM পড়তে ১ মিনিট
কষ্টার্জিত জয়ে মৌসুম শুরু পিএসজি’র

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করল পিএসজি। মৌসুমের প্রথম ম্যাচে ন্যান্টেসকে ১-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। লা বোজোয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিএসজি’র একমাত্র গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।

পুরো ম্যাচেই আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলেছে পিএসজি। বল দখলে এগিয়ে থেকে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ ধরে রাখে তারা। গোলের জন্য ১৮টি শট নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ন্যান্টেসের গোলরক্ষক লোপেজ একের পর এক সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। ৬৭তম মিনিটে ভিতিনহার শটে জয় নিশ্চিত হয় লা পারিসিয়ানদের। ন্যান্টেস পুরো ম্যাচে মাত্র ৫টি শট নিতে সক্ষম হয়। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমের ট্রেবল জয়ীরা। আগামী সপ্তাহে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের মুখোমুখি হবে পিএসজি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কষ্টার্জিত জয়ে মৌসুম শুরু পিএসজি’র

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার