Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কষ্টের জয়ে টেবিলের তিনে উঠলো ম্যানচেস্টার সিটি

BN DESK
02 September 2026, 08:56 AM পড়তে ১ মিনিট
কষ্টের জয়ে টেবিলের তিনে উঠলো ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক:  ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ ব্যবধানে হারিয়ে টেবিলের তিনে উঠে আসলো ম্যানচেস্টার সিটি। এই জয়ের নায়ক কেভিন ডি ব্রুইন। 
শিরোপা হাতছাড়া হয়েছে আগেই। লিভারপুলের সোকেশেই জমা হয়েছে ইংলিশদের শ্রেষ্ঠত্বের মুকুট। তারপরও শেষ পর্যন্ত লড়তে হবে। টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র কয়েকটা ম্যাচ।

এরপরই ম্যানচেস্টার সিটিতে অতীত হয়ে যাবেন কেভিন ডি ব্রুইন। তবে বিদায় বেলায়ও নিজেকে নিংড়ে দেয়ার শেষ চেষ্টাটুকু করছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। তার দেয়া একমাত্র গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনে উঠে আসলো ম্যানসিটি। ৩৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৪। ৩৪ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের পয়েন্ট ৬২।

আর্সেনালের কাছ থেকে ৩ পয়েন্ট পিছিয়ে এখন সিটি। গানারদের পয়েন্ট ৬৭। 

দৈনিক করতোয়া, করতোয়া অনলাইন

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কষ্টের জয়ে টেবিলের তিনে উঠলো ম্যানচেস্টার সিটি

B
BN DESK | 03 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার