Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান

BN DESK
03 September 2026, 05:21 AM পড়তে ১ মিনিট
কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান

আওয়ামী লীগের আমলে, বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিতসহ তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচিতে জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।

আজ সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এর আগে সোমবার সকাল থেকে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেছে তারা।

অবস্থান কর্মসূচিতে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার, ১৬ বছর ধরে কারাবন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি করেন আন্দোলনকারীরা। এসময় বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআর নামটি পুনঃস্থাপন চান তারা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তারা। এছাড়া ১১টার পর যমুনার অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর পুলিশের জলকামান

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার