Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

BN DESK
02 September 2026, 09:01 PM পড়তে ১ মিনিট
কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। তবে কার্যালয়ের জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত গণমাধ্যমে জানান, সকাল আটটা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানে দায়িত্ব পালন করবেন।  দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।

জাতীয় পার্টি অফিসের আশেপাশের দোকানগুলোও খুলতে শুরু করেছে। শুক্রবার ( ২৯ আগস্ট) জাতীয় পার্টি অফিসের সামনে সড়কে দুইপক্ষের পাল্টাপল্টি নিক্ষেপিত ইটপাটকেলগুলো এখনো রয়ে গেছে। আশেপাশের দোকানেও ঢুকে যায় ইটপাটকেল। এসব দোকান খুলেই ইটপাটকেল পরিষ্কার করছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তিনি স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার