Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ

BN DESK
01 September 2026, 06:04 PM পড়তে ১ মিনিট
কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ

কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক দু’টি গুদামে অভিযান পরিচালনা করে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এন.এস.আই এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাজিপুর থানা এলাকার দুইশ’ গজের মধ্যে অবস্থিত দু’টি গুদাম থেকে এই চালের বস্তাগুলো জব্দ করেছে। এই অভিযান পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল। এসময় পুরাতন মেঘাইয়ের সাবেক ইউপি সদস্য সোলাইমান হোসেনের গুদাম থেকে  ৫০ কেজির ৪৫ বস্তা এবং ৩০ কেজির ৪৪ বস্তা চাল জব্দ করা হয়।  

এরপর পৃথক অভিযানে মেঘাই মৃত আকবর হোসেনের পুত্র সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮ বস্তা এবং ৩০ কেজির ২২৬ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন উভয় গুদামের মালিক পলাতক ছিলেন। কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী বলেন, চালগুলো জব্দ করে খাদ্য গুদামে রাখা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুদাম দু’টিতে পৃথকভাবে অভিযান চালানো হয়েছে। গুদাম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। 

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার