Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক

BN DESK
03 September 2026, 05:08 AM পড়তে ১ মিনিট
কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক

আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্বজনরা। কাঠগড়ায় ছিলেন তিনি। এসময় তিনি বাইরে তাকিয়ে স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই অঝোরে কাঁদতে থাকেন। তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। আজ বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন চিত্র দেখা গেছে। 

এদিন কারাগারে থেকে পলককে আদালতে হাজির করা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে তোলা হয়। এসময় তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়। এসময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়ে ছিলেন। তখন তিনি তার স্বজনদের সঙ্গে ইশারায় কথা বলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে তাকে পুলিশ প্রহরায় হাজতখানায় নেওয়া হয়।

এর আগে গত ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার