Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাতার থেকে সরিয়ে আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ হতে পারে ইউরোপে

BN DESK
02 September 2026, 04:01 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি ইউরোপে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কাতারের দোহায় নির্ধারিত ম্যাচটি আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিকল্প ভেন্যু হিসেবে ইউরোপের শহরগুলো নিয়ে আলোচনা চলছে। 

আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় ম্যাচটি সেখানে হওয়ার সম্ভাবনা কমে গেছে। এ পরিস্থিতিতে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা এবং দক্ষিণ আমেরিকার কনমেবল নতুন ভেন্যু খুঁজতে আলোচনা চালাচ্ছে। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, লন্ডন এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে এসেছে। যদিও ওয়েম্বলি স্টেডিয়ামে একই দিনে ইংল্যান্ড বনাম উরুগুয়ে ম্যাচ রয়েছে, তবুও লন্ডনের অন্যান্য বড় স্টেডিয়াম এই ম্যাচ আয়োজন করতে সক্ষম। স্পেন ফুটবল ফেডারেশন দ্রুত সিদ্ধান্ত চায়, কারণ জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে মার্চের আন্তর্জাতিক বিরতিকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় হিসেবে দেখা হচ্ছে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নতুন ভেন্যু নির্ধারণ করা জরুরি।

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলতে আগ্রহী হলেও স্পেন বিকল্প প্রতিপক্ষের বিষয়েও চিন্তা করছে, যাতে আন্তর্জাতিক উইন্ডোটি নষ্ট না হয়। কারণ এই ম্যাচের তিন দিন পরই স্পেনের আরেকটি প্রীতি ম্যাচ রয়েছে মিশরের বিপক্ষে। ফলে সবকিছু ঠিক থাকলে কাতারের পরিবর্তে ইউরোপেই হতে পারে স্পেন-আর্জেন্টিনার এই মর্যাদাপূর্ণ ফিনালিসিমা ম্যাচ, যেখানে মুখোমুখি হওয়ার কথা বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দলের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কাতার থেকে সরিয়ে আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ হতে পারে ইউরোপে

B
BN DESK | 04 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার