Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

BN DESK
02 September 2026, 09:32 AM পড়তে ১ মিনিট
কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

নিউজ ডেস্ক:  কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


এর আগে নাসরিন সিদ্দিকী ২২ মে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল পিটিআই মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

মৃত্যুকালে নাসরিন সিদ্দিকীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে ছাড়াও পালিত এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সস্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি (নাসরিন সিদ্দিকী) স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

B
BN DESK | 08 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার