Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কানাডায় নয়া মানুষ

BN DESK
10 October 2025, 09:52 PM পড়তে ১ মিনিট
কানাডায় নয়া মানুষ

তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির সিনেমা ‘নয়া মানুষ’। যা মুক্তি পায় গেল বছর শেষদিকে।

চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে নির্মিত সিনেমাটি সে সময় দর্শক ও সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়। এবার নয়া মানুষ জায়গা করে নিয়েছে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে।

৫ দিনব্যাপী এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ২৪ আগস্ট, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। যেখানে ২৮টি দেশের ৪৭টি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’।

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নয়া মানুষ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে তা দেখানোর চেষ্টা করেছি। আন্তর্জাতিক এই উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, এই ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে জায়গা করে নেবে।

আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে ‘নয়া মানুষ’র চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। বিভিন্ন চরিত্রে আরও আছেন আশিষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান, নিলুফার ওয়াহিদসহ অনেকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

কানাডায় নয়া মানুষ

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার