Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কানাডায় উৎসবের শেষ আকর্ষণ আগন্তুক

BN DESK
09 October 2025, 07:01 PM পড়তে ১ মিনিট
কানাডায় উৎসবের শেষ আকর্ষণ আগন্তুক

কানাডায় আজ রোববার ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে ৮ম টরন্টো মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসব। এটি চলবে ২৮ আগস্ট পর্যন্ত। পাঁচ দিনের এই উৎসবের মহড়া জমে উঠবে উৎসবের সমাপনী ছবির মাধ্যমে। পরিচালক বিপ্লব সরকারের আন্তর্জাতিক প্রশংসিত সিনেমা ‘আগন্তুক’ দেখানো হবে শেষ দিনের আকর্ষণ হিসেবে।

ছবিটি ২০২৩ সালে এশিয়ায় সর্বোচ্চ মর্যাদার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার মূল বিভাগে প্রদর্শিত হয়েছিল। সেটি ছিল এ সিনেমার প্রথম প্রদর্শনী। সিনেমাটি আন্তর্জাতিক সমালোচকদের ভূয়সী প্রশংসা পায়। বিশেষ করে ভ্যারাইটি ও স্ক্রিন ডেইলির রিভিউগুলোর মাধ্যমে দর্শকের নজর কাড়ে ‘আগন্তুক’।

এর আগে ২০২২ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারে ‘ভিউয়িং রুম’ বিভাগে পোস্ট‑প্রোডাকশন ইঙ্ক্রিমেন্ডস-এ এই ছবি শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রসাদ ল্যাব ডিআই ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার লাভ করে।

‘আগন্তুক’ প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক ও বিপ্লব সরকার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিম

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

কানাডায় উৎসবের শেষ আকর্ষণ আগন্তুক

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার