Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কানাডায় কনসার্ট করতে যাচ্ছে অ্যাশেজ

BN DESK
03 September 2026, 09:13 PM পড়তে ১ মিনিট
কানাডায় কনসার্ট করতে যাচ্ছে অ্যাশেজ
প্রথমবারের মতো কানাডায় কনসার্ট করতে যাচ্ছে সময়ের অন্যতম আলোচিত ব্যান্ড অ্যাশেজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অ্যাশেজের কানাডা সফর নিশ্চিত করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান। ফেসবুকে ইভান জানান, জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু হবে তাদের কানাডা সফর। ১ জুলাই টরন্টো, ৫ জুলাই রেজিনা, ১০ জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ জুলাই হ্যালিফ্যাক্স ও ১৩ জুলাই মন্ট্রিয়ালে গাইবে অ্যাশেজ। ঢাকা থেকে ২৯ জুন কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা অ্যাশেজের। আগামী ১৪ জুলাই দেশে ফেরার পর দেশেও বেশ কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করছে ব্যান্ডটি।
 
জুনায়েদ ইভান বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এর আগে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছি, কিন্তু কানাডায় যাওয়ার সুযোগ হয়নি। এবার যেহেতু সেখানকার কয়েকটি শহরে গাওয়ার সুযোগ পেয়েছি, এ জন্য কৃতজ্ঞতা জানাই আয়োজকদের প্রতি, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন।’ শুধু কানাডা নয়, বছর শেষে যুক্তরাষ্ট্রেও কনসার্ট করার কথা রয়েছে ব্যান্ডটির। তাই সব মিলিয়ে, ২০২৫ সালটি হতে যাচ্ছে অ্যাশেজের জন্য একটি স্মরণীয় বছর।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

কানাডায় কনসার্ট করতে যাচ্ছে অ্যাশেজ

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার