Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কানাডা থেকে শমিত সোম এখন ঢাকায়

BN DESK
02 September 2026, 07:59 AM পড়তে ১ মিনিট
কানাডা থেকে শমিত সোম এখন  ঢাকায়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের হয়ে খেলতে, দেশে এসেছেন শমিত সোম। বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন এই মিডফিল্ডার।

হামজা চৌধুরীর পর বাংলাদেশের অনুশীলন মাতাতে শুরু করেছেন ফাহমেদুল ইসলামও। এবার হাজির শমিত সোম! অন্য প্রবাসী ফুটবলারদের চেয়ে শমিত একটা দিকে আলাদা। এই মিডফিল্ডারই প্রথম বাংলাদেশি ফুটবলার, যিনি খেলেছেন কানাডা ন্যাশনাল টিমের হয়ে। কানাডা জাতীয় দলের হয়ে তিনটা ম্যাচও খেলেছিলেন শমিত। এরপর সিদ্ধান্ত বদল; আর নয় কানাডা, খেলবেন নিজ দেশ বাংলাদেশের হয়ে।

গণমাধ্যমকে সমিত বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।

জাতীয় স্টেডিয়ামেই আগামী ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। এর আগে, ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচের জন্য গত ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। সেই দলে রয়েছে কানাডাপ্রবাসী সমিত সোমও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কানাডা থেকে শমিত সোম এখন ঢাকায়

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার