Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কানে পুরস্কৃত বাংলাদেশি সিনেমা ‘আলী’, যা বললেন শাকিব 

BN DESK
04 September 2026, 12:12 AM পড়তে ১ মিনিট
কানে পুরস্কৃত বাংলাদেশি সিনেমা ‘আলী’, যা বললেন শাকিব 

বিনোদন ডেস্ক : ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো পুরস্কার জিতেছে বাংলাদেশি সিনেমা। শনিবার উৎসবের সমাপনী দিনে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয় সিনেমাটিকে।

একটি ফটোকার্ড শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সাবাশ! আদনান ও টিম “আলী”।’ শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লিখেছেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’ এর আগে গত শুক্রবার ‘আলী’ সিনেমাটি কানে প্রদর্শিত হয়। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লিখেছেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।’ 

সিনেমাটির গল্পে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

কানে পুরস্কৃত বাংলাদেশি সিনেমা ‘আলী’, যা বললেন শাকিব 

B
BN DESK | 25 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার