Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় প্রাণ গেল যুবকের

BN DESK
11 March 2026, 08:18 PM পড়তে ১ মিনিট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল লিমন (১৯) নামের এক যুবকের। ঘটনাটি ঘটেছে আক্কেলপুরে-জয়পুরহাট   রেললাইনের হালির মোড়ের রবিদাস পাড়ার কাছে। আজ বুধবার (১১ মার্চ) সকালে হালির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  

আক্কেলপুর রেলওয়ে স্টেশান মাস্টার হাসিবুল আলম জানান, আজ বুধবার হালির মোড়ের অদূরে লিমন কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে আক্কেলপুর অভিমুখে হেঁটে যাচ্ছিল। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি তাকে ধাক্কা দিলে সে চাকার নিচে পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। লিমনের বাড়ি আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর গ্রামে। তার বাবার নাম বাবু আকন্দ।

স্থানীয়রা জানান, লিমন সকালের দিকে নওদুয়ারীর কাছে একটি মুরগির ফার্মে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে তার খন্ডিত মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে আক্কেলপুরের হাস্তাবসন্ত গ্রামে নিয়ে আসে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় প্রাণ গেল যুবকের

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার