Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কান্না থামাতে শিশুকে শ্বাসরোধে হত্যা করেন মা 

BN DESK
03 July 2024, 03:01 PM পড়তে ১ মিনিট
কান্না থামাতে শিশুকে শ্বাসরোধে হত্যা করেন মা 

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত কান্না করায় নুসরাত জাহান তিথি নামে ৬ মাস বয়সী শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন মা। সোমবার (১ জুলাই) ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশল গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) দুপুরে নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। সেখান ১৬৪ ধারায় জবাবন্দিতে হক্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি তারা স্বীকার করেন।

আদালতের জবানবন্দিতে মা স্বপ্না বেগম জানান, গত ৩০ জুন গভীর রাতে বাচ্চা অতিরিক্ত কান্না করায় বিরক্ত হয়ে নিজের ৬ মাসের কন্যা নুসরাত জাহান তিথির মুখে গামছা চেপে ধরেন। এক পর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে তিথি মারা যায়। এরপর বাবা জিল্লুর রহমান বিষয়টি ধামাচাপা দিতে শিশুটির মরদেহ বাড়ির পাশের এক খালে ফেলে দেয় এবং শিশুটি নিখোঁজ হয়েছে বলে পুলিশকে জানায়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশল গ্রামের জিল্লুর রহমান ও স্বপ্না বেগমের ৬ মাস বয়সী কন্যা শিশু তিথি নিখোঁজ হয়েছে বলে থানায় একটি ডায়েরি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে বাড়ির আশপাশে তল্লাশী চালায়। এক পর্যায়ে শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি খাল থেকে উদ্ধার করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। সেখানে জিজ্ঞাসাবাদে মা স্বপ্না বেগম হত্যাকান্ডের বিষয়টির সাথে তার ও তার স্বামীর জড়িত থাকার কথা স্বীকার করেন। এই দম্পতির আরও দুই ছেলে প্রবাসে থাকে। তাদের ১০ বছরের আরেকটি মেয়ে রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

কান্না থামাতে শিশুকে শ্বাসরোধে হত্যা করেন মা 

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার