Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা

BN DESK
04 September 2026, 12:18 AM পড়তে ১ মিনিট
কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’র ৭৮তম আসর। চলবে ২৪ মে পর্যন্ত।এবারের উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন চিত্রনায়িকা বর্ষা। অভিনেত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, এ আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানান হয়েছে তাকে।

এ নিয়ে দ্বিতীয়বার কান ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন এ অভিনেত্রী। এর আগে ২০২২ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরে যোগ দিয়েছিলেন বর্ষা।

সে সময় সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী, চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল।

জানা গেছে, এবারের আসরে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বাংলাদেশ থেকে চিত্রনায়িকা বর্ষাকে নির্বাচন করা হয়েছে।

 

এরই মধ্যে আলোচনায় অংশ নেওয়া অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানীর সঙ্গে বর্ষার ছবিও শোভা পাচ্ছে। আগামী ১৪ এবং ১৫ মে হবে এ বিভাগের আলোচনা পর্ব।

 

এতে অংশ নিতে দুবাই থেকে ফ্রান্সের উদ্দেশ্যে আজই রওয়ানা দিচ্ছেন এ নায়িকা।

গত কয়েকদিন ধরে তিনি ব্যবসায়িক কাজে দুবাই অবস্থান করছেন। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এ আসরে এমন আমন্ত্রণে বেশ উচ্ছ্বসিত বর্ষা।

তিনি বলেন, ‘এমন আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। আলোচনায় বিশ্বে নারীদের অবস্থান, সিনেমাশিল্পে বাংলাদেশে নারীদের প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি বাংলা সিনেমা নিয়েও কথা বলব।’

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা

B
BN DESK | 13 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার