Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাপাসিয়ায় ছুরিকাঘাতে স্কুল দফতরিকে হত্যা

BN DESK
02 September 2026, 06:50 AM পড়তে ১ মিনিট
কাপাসিয়ায় ছুরিকাঘাতে স্কুল দফতরিকে হত্যা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দফতরিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
 
আজ রোববার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত আরিফ হোসেন (৩০) ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং কীর্তুনিয়া গ্রামের মৃত মালেক ভূইয়ার ছেলে।

কাপাসিয়া থানার ইনস্পেকটর তদন্ত রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,  এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি কির্ত্তনিয়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে আসাদুল্লাহ।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, স্কুল চলাকালীন সময়ে আরিফ হোসেন স্কুলের বাইরে যান। কিছুক্ষণ পর খবর পাই, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বারিষাব ইউনিয়নের ২নং নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান উদ্দিন বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি, আরিফ হোসেন স্কুলের পাশের হিরনের দোকানে বসে ছিলেন।
এ সময় এক দুর্বৃত্ত এসে হঠাৎ পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
 
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আল আমিন হোসেন রাকিব বলেন আহত অবস্থায় আরিফ হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, পূর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

কাপাসিয়ায় ছুরিকাঘাতে স্কুল দফতরিকে হত্যা

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার