Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাপ্তাই হ্রদে পানি তলানিতে নেমে যাওয়ায় চার ইউনিটের উৎপাদন বন্ধ

BN DESK
06 September 2026, 12:32 PM পড়তে ১ মিনিট
কাপ্তাই হ্রদে পানি তলানিতে নেমে যাওয়ায় চার ইউনিটের উৎপাদন বন্ধ

নিউজ ডেস্ক: কাপ্তাই লেকের পানির স্তর তলানিতে নেমে যাওয়ায় এই লেকের পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে চারটি ইউনিটেরই উৎপাদন বন্ধ রয়েছে।


কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, কাপ্তাই লেকের পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট একযোগে সচল থাকলে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। পানি স্বল্পতায় বর্তমানে পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র ১ নম্বর ইউনিট দিয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদন কমেছে ২০২ মেগাওয়াট।

তিনি আরোও জানান,  বর্তমানে লেকে পানি রয়েছে ৭৭ দশমিক ৫১ মিনস সি লেভেল (এমএসএল), কিন্তু  রুলকার্ভ অনুযায়ী এই সময় পানি থাকার কথা ৭৯ দশমিক ২৩ এমএসএল। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। সামনে বৃষ্টিপাত হলে লেকের পানি বৃদ্ধি পাবে, তখন বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কাপ্তাই হ্রদে পানি তলানিতে নেমে যাওয়ায় চার ইউনিটের উৎপাদন বন্ধ

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার