Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
04 September 2026, 07:41 PM পড়তে ১ মিনিট
কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে কাপড় ইস্ত্রি করতে গিয়ে আসমা খাতুন (১৭) না‌মে সরকারী আলাওল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হ‌য়ে‌ছে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাথরিয়া ইউনিয়নের হালিয়া পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আসমা খাতুন (১৭) উপজেলার কাথরিয়া ইউনিয়নের হালিয়া পাড়া ১ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী শাহ আলমের চতুর্থ কন্যা।

কাথরিয়া ইউনিয়নের ইউপি সদস্য বাদশা মিয়া বলেন,  আসমা নিজের পরনের কাপড় রৌদ্রে শুকানোর পর সে কাপড়গুলো নিয়ে বাড়িতে নিজেই আয়রন (ইস্তিরি) করাতে গেলে হঠাৎ বিদ্যুৎতের শর্ট লাগে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে  কালীপুর ইউ‌নিয়‌নের গুনাগরিতে অব‌স্থিত একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ‌দি‌কে সরকারী আলাওল কলেজের শিক্ষার্থীর আসমা খাতুনের মৃত‌্যুর খবর ছড়ি‌য়ে পড়‌লে শিক্ষার্থী‌দের ম‌ধ্যে শো‌কের ছায়া নে‌মে আ‌সে ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 22 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার